দৈনিক সংবাদ দিগন্ত

অপরূপ ভঙ্গিতে দীঘি

শিশুশিল্পী হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন ঢালিউডের পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে নিজের অবস্থান গড়ে তুলছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার সরব উপস্থিতি নজর কাড়ছে ভক্ত-অনুরাগীদের।সম্প্রতি ফেসবুকে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে খয়েরি রঙের ডটেড ডিজাইনের অফ-শোল্ডার পোশাকে এক ভিন্ন আমেজে ধরা দিয়েছেন দীঘি। গাঢ় মেকআপ, বড় দুল, স্টাইলিশ গহনা এবং ওয়েভি হেয়ারস্টাইলে তার গ্ল্যামারাস লুক সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।আরও  পড়ুন, বাপ্পি–মাহির ‘অন্যরকম ভালোবাসা’ছবি প্রকাশের পরপরই কমেন্টবক্সে ভক্তদের প্রশংসার ঝড় শুরু হয়। অনেকেই লিখেছেন, ছোটবেলার দীঘিকে দেখে বড় হওয়া দর্শকদের জন্য এটি যেন এক নতুন বিস্ময়। কেউ কেউ তার ফিটনেস, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং আধুনিক মেকওভারের প্রশংসা করেছেন।দীঘি এরই মধ্যে অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল ও ব্যক্তিত্বে নতুন মাত্রা যোগ করছেন। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপনের এই প্রচেষ্টা দর্শকদের দৃষ্টি কেড়েছে।বিনোদন অঙ্গনের পর্যবেক্ষকদের মতে, এই পরিবর্তিত ইমেজ দীঘির ক্যারিয়ারের নতুন অধ্যায়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

অপরূপ ভঙ্গিতে দীঘি