ছয় দফা থেকে এক দফার হুঁশিয়ারি
ছয় দফা দাবি মেনে না নিলে তা এক দফায় রূপ নেবে—আর সেই এক দফা হবে সরকারের পদত্যাগ। কুমিল্লায় ১১ দলীয় ঐক্যজোটের পথসভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত পথসভায় বক্তব্য দেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ছয় দফা দাবিকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্যজোটের নেতৃত্বে নতুন সংগ্রাম শুরু হয়েছে। সরকারকে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি না মানলে ছয় দফা এক দফায় পরিণত হবে। আর সেই এক দফা হলো সরকারের পদত্যাগ।লংমার্চে বিপুল অর্থ ব্যয়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি প্রশ্ন করেন—এত টাকা তেল খরচ করে কেন লংমার্চে যাওয়া হচ্ছে? এরপর দাবি করেন, সরকারের গদি নড়ে গেছে। সরকার ও জনগণ তা টের পাচ্ছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।বক্তব্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশেই হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন পাটওয়ারী। এ দাবিতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।আড়ও পড়ুন,‘ওয়াদা দিয়ে সরকার প্রতারণা করছে, জনগণ ক্ষমা করবে না’: শফিকুর রহমানকুমিল্লাবাসী কারও কাছে মাথানত করে না দাবি করে তিনি বলেন, কুমিল্লার কোনো এলাকা অবহেলিত থাকবে না। চাঁদাবাজদের কাছেও কুমিল্লাবাসী মাথানত করবে না বলে মন্তব্য করেন তিনি।নিজেকে কুমিল্লা-চাঁদপুর অঞ্চলের মানুষ হিসেবে উল্লেখ করে স্থানীয়দের সঙ্গে ভবিষ্যতেও ঘরে ঘরে কথা বলার প্রত্যয় জানান এনসিপির এই নেতা।লংমার্চ সফল করতে জামায়াত, ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও খেলাফত মজলিসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসাও করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।সবশেষে তিনি বলেন, দুনিয়ার কোনো কিছু নয়, তারা আল্লাহর কাছে জান্নাতের প্রতিদান প্রত্যাশা করেন। কর্মসূচি থেকে বিদায় নেওয়ার সময় তিনি অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।