ওজন নিয়ন্ত্রণের সঙ্গে ত্বকের জেল্লা, খাদ্যতালিকায় রাখুন ৭ খাবার
উৎসব সামনে রেখে বাড়তি মেদ ঝরিয়ে ঝরঝরে হওয়ার পাশাপাশি ত্বকে প্রাকৃতিক জেল্লা আনতে চান অনেকেই। তবে দ্রুত ওজন কমানোর আশায় না খেয়ে থাকা কিংবা ক্রাশ ডায়েট করলে উপকারের বদলে ত্বক হয়ে উঠতে পারে শুষ্ক, কালচে ও নিস্তেজ।তাই পুষ্টিবিদদের পরামর্শ, খাবারের পরিমাণ একেবারে কমিয়ে না দিয়ে খাদ্যতালিকায় রাখতে হবে এমন কিছু পুষ্টিকর খাবার, যা ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি ত্বকের যত্নেও সহায়ক।দিনের শুরুতে শসা ও লেবু দিয়ে তৈরি পানীয় হতে পারে ভালো একটি বিকল্প। শসায় পানির পরিমাণ বেশি এবং ক্যালরি কম। অন্যদিকে লেবুতে থাকা ভিটামিন সি শরীরে কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে।সকালের খাবারে রাখা যেতে পারে টক দই। এতে থাকা প্রোবায়োটিক হজমের স্বাস্থ্যের জন্য উপকারী। পাশাপাশি টক দইয়ের প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। ফলে অপ্রয়োজনীয় নাশতা কিংবা অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমতে পারে।দিনে এক থেকে দুই কাপ গ্রিন টিও খাদ্যতালিকায় রাখা যেতে পারে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিপাকক্রিয়ায় সহায়তা করার পাশাপাশি অক্সিডেটিভ স্ট্রেস কমাতে ভূমিকা রাখতে পারে।আরও পড়ুন, ব্ল্যাক কফির ৭ সম্ভাব্য উপকার, লিভার থেকে ব্যায়ামের কর্মক্ষমতাওজন নিয়ন্ত্রণে সহায়ক খাবার হিসেবে রাখা যায় চিয়া সিড ও তিসির বীজ। এতে রয়েছে আঁশ ও স্বাস্থ্যকর ফ্যাট। পানিতে ভিজিয়ে খেলে দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। এসব বীজে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সহায়ক।কম ক্যালরির খাবার হিসেবে সালাদ বা স্যুপে রাখা যেতে পারে টমেটো ও গাজর। গাজরের বিটা-ক্যারোটিন এবং টমেটোর লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।বিকেলের নাশতায় ভাজাপোড়ার পরিবর্তে এক মুঠো কাঠবাদাম বা আখরোট খাওয়া যেতে পারে। এসব বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট, যা শরীর ও ত্বকের স্বাস্থ্যের জন্যও উপকারী।তবে শুধু কয়েকটি খাবার যোগ করলেই দ্রুত ওজন কমবে—এমনটা নয়। ওজন নিয়ন্ত্রণে মোট ক্যালরি গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম ও পর্যাপ্ত ঘুম গুরুত্বপূর্ণ। পাশাপাশি অতিরিক্ত চিনি, ময়দা ও ডুবো তেলে ভাজা খাবার কমাতে হবে।তাই উৎসবের আগে দ্রুত মেদ কমানোর জন্য না খেয়ে থাকার বদলে পরিমিত ও পুষ্টিকর খাবারে গুরুত্ব দেওয়াই ভালো। এতে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি শরীর ও ত্বক—দুটিরই যত্ন নেওয়া সম্ভব।