দৈনিক সংবাদ দিগন্ত

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুন্নাহার নিম্নি। একই সঙ্গে তিনি বাংলাদেশের অষ্টম এভারেস্টজয়ী হিসেবে ইতিহাস গড়লেন। আজ বুধবার ভোর ৫টা ২৪ মিনিটে তিনি নেপালের স্থানীয় সময় অনুযায়ী এভারেস্টের চূড়ায় পৌঁছান এবং সফলভাবে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন।আরও পড়ুন, বৃষ্টি ও দমকা হাওয়ায় ফেরি চলাচল বন্ধ, পরে স্বাভাবিকএর আগে ২০১২ সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার, একই বছরের ২৬ মে শিখরে পৌঁছান ওয়াসফিয়া নাজরীন। দীর্ঘ ১৪ বছর পর আবার কোনো বাংলাদেশি নারী এভারেস্টের শীর্ষে উঠলেন। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।আরও পড়ুন, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের পূর্ণ প্রস্তুতি সম্পন্নবিজ্ঞপ্তিতে জানানো হয়, নুরুন্নাহার নিম্নি ২৫ মে ক্যাম্প-২ থেকে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে ক্যাম্প-৩ ও ক্যাম্প-৪ অতিক্রম করে চূড়ান্তভাবে শিখরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন দাওয়া নুপু শেরপা ও লাকপা থিনদুক শেরপা।আরও পড়ুন, নিরাপত্তাজনিত কারণে মতিঝিল অফিস বন্ধ করল জাতীয় নাগরিক পার্টিএভারেস্ট অভিযানটি পরিকল্পনা করে বিএমটিসি এবং স্পন্সর করেছে পূবালী ব্যাংক পিএলসি। রংপুরে বেড়ে ওঠা নুরুন্নাহার নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন। বর্তমানে তিনি পূবালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির