দৈনিক সংবাদ দিগন্ত

“তৃণমূলের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তাই জাতীয়তাবাদী দলের মূল শক্তি” সুলতানা আহমেদ

তৃণমূলের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তায় হল জাতীয়তাবাদী দলের মূল শক্তি।জনগণের আস্থা অর্জনে আমাদের  দায়িত্বশীল আচরণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি  নেতাকর্মীকে মানুষের পাশে থেকে গণমুখী রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করতে হবে।মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যশোরের  মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যেবাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ   এসব কথা বলেন।মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।আরও  পড়ুন,  গাজীপুরে বাসন থানার অভিযানে ৭ আসামি আটকএতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু,মনিরামপুর উপজেলা মহিলা দলের সভাপতি মেরী ইকবাল,বিএনপি নেতা শামসুজ্জামান শান্তসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ।সভায় উপজেলার ১৭টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও জাতীয়তাবাদী দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংগঠনের ভেতরে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং তৃণমূলের সক্রিয় অংশগ্রহণই বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ়করবে।মতবিনিময় সভায় আগামী দিনের সাংগঠনিক কর্মকৌশল, তৃণমূলের কার্যক্রম আরও বেগবান করা এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

“তৃণমূলের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তাই জাতীয়তাবাদী দলের মূল শক্তি” সুলতানা আহমেদ