স্বামীর ক্যানসারের কারণে জাতীয় গোয়েন্দা প্রধানের পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ড
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। স্বামীর ক্যানসার ধরা পড়ার কথা জানিয়ে আগামী জুনের শেষে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে তুলসী গ্যাবার্ড জানান, তার পদত্যাগ ৩০ জুন ২০২৬ থেকে কার্যকর হবে।আরও পড়ুন, ইরান–যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তেহরানে আসিম মুনিরচিঠিতে তিনি উল্লেখ করেন, তার স্বামী আব্রাহামের শরীরে সম্প্রতি বিরল ধরনের বোন ক্যানসার শনাক্ত হয়েছে। সামনে চিকিৎসা ও শারীরিক চ্যালেঞ্জের সময়টিতে স্বামীর পাশে থাকার জন্য সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তুলসী গ্যাবার্ড লেখেন, “আগামী সপ্তাহ ও মাসগুলোতে সে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এই সময়ে তার পাশে থাকা এবং পূর্ণ সমর্থন দেওয়ার জন্য আমাকে দায়িত্ব ছাড়তে হবে।”আরও পড়ুন, ফ্লোরিডায় এক বছরে রেকর্ড মৃত্যুদণ্ড, এবার রিচার্ড নাইটের ফাঁসিতবে এ ঘোষণার পর নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। হোয়াইট হাউসের একটি সূত্র দাবি করেছে, তুলসী গ্যাবার্ডকে পদ ছাড়তে কার্যত বাধ্য করা হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তুলসী গ্যাবার্ডের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত মিলেছিল। গত মার্চে ট্রাম্প বলেছিলেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা মোকাবিলায় তুলসী তার তুলনায় বেশি “নমনীয়” অবস্থানে ছিলেন।আরও পড়ুন, ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে সংযুক্ত আরব আমিরাত
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে মনোনীত করেন। দায়িত্ব পালনকালে জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির নানা ইস্যুতে আলোচনায় ছিলেন তিনি।