দৈনিক সংবাদ দিগন্ত

সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, অবরোধ-লুট; বিভিন্ন জেলায় তীব্র সংকট

দেশের বিভিন্ন এলাকায় আমন মৌসুমে সারের সংকট নিয়ে ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে। কোথাও সারের দাবিতে মহাসড়ক অবরোধ, কোথাও কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ, আবার কোথাও ডিলার পয়েন্ট থেকেদেশের বিভিন্ন এলাকায় আমন মৌসুমে সারের সংকট নিয়ে ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে। কোথাও সারের দাবিতে মহাসড়ক অবরোধ, কোথাও কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ, আবার কোথাও ডিলার পয়েন্ট থেকে দেড় দেড় শতাধিক বস্তা ইউরিয়া সার লুটের অভিযোগ উঠেছে। অবৈধভাবে সার মজুতের অভিযোগে গ্রেফতারও হয়েছেন দুই ব্যবসায়ী। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিতকুড়িগ্রামের রৌমারীতে ডিলার পয়েন্ট থেকে দেড় শতাধিক বস্তা ইউরিয়া সার লুটের অভিযোগ উঠেছে। রোববার মধ্যরাত থেকে বন্দরের ইউনিয়নের মহিলা কলেজ মোড়ের মিতা হাসান ট্রেডার্সের গুদামের সামনে সার নিতে কৃষকরা লাইনে দাঁড়ান।সকাল ৯টার দিকে ডিলার পুলিশ এনে সার বিতরণের কথা জানালেও প্রায় দুই ঘণ্টা পরও সার না পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন কৃষকরা। একপর্যায়ে গুদামের সাটার ও টিনের বেড়া ভেঙে প্রায় ১৫০ বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।আরও  পড়ুন, যে বিদ্যালয়ের সঙ্গে বাবার দীর্ঘ সম্পর্ক, সেই বিদ্যালয়ের সভাপতি হলেন মেয়ে নাজমা জাহানরাজশাহীর পুঠিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ ও খুচরা বাজারে সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন কৃষকরা। পরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করলে সৃষ্টি হয় তীব্র যানজট।লালমনিরহাটের কালীগঞ্জেও একই দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন কৃষকরা। প্রায় এক ঘণ্টা পর উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খোলা বাজারে সার বিক্রির দাবিতে সড়ক অবরোধের পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন ক্ষুব্ধ কৃষকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। সেখানে কৃষকদের মধ্যে ডিএপি, টিএসপি ও এমওপি সার বিতরণ করা হয়।এদিকে মাগুরার শ্রীপুরে অবৈধভাবে সার মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বাড়ি ও গুদামে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার জব্দ করা হয়েছে।

সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, অবরোধ-লুট; বিভিন্ন জেলায় তীব্র সংকট