টানা তিন জয়ের পর হারল বাংলাদেশ এইচপি
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচে এসে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ এইচপি। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরেছে দলটি।ডারউইনের মারারা ওভালে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে অ্যাডিলেড। দলের হয়ে থমাস কেলি ৩৮, হেনরি হান্ট ৩৫ এবং নোয়া ম্যাকফ্যাডেন ৩১ রান করেন। বাংলাদেশের আবদুল গাফফার সাকলাইন ৪টি এবং মোহাম্মদ রুবেল ৩টি উইকেট নেন।১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জিশান আলমকে হারায় বাংলাদেশ।আরও পড়ুন, আলভারেজকে নিয়ে আতলেতিকোয় অস্বস্তি প্রকাশ্যে, সমর্থকদের দুয়োধ্বনি এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। এক প্রান্তে লড়াই চালিয়ে যান আরিফুল ইসলাম। ৫৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি হোসেন পাটোয়ারী করেন ১৮ রান। তবে শেষদিকে মাত্র কয়েক বলের ব্যবধানে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে থামে তাদের ইনিংস।অ্যাডিলেডের লাচলান ব্যাংস ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধস নামান। এই হারে টানা তিন জয়ের পর প্রথমবারের মতো পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ এইচপি। তবে চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে দলটি।