বাংলাদেশ পুলিশের তিনটি ক্যাটাগরিতে মোট ১৪৯ জন সদস্যকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৯১ জন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে উন্নীত হয়েছেন। এ ছাড়া ৪৯ জন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন। আরও পড়ুন, আজ থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু অন্যদিকে, সার্জেন্ট অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন আরও ৯ জন। তিনটি পৃথক প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের নতুন পদের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ পদোন্নতির ফলে সংশ্লিষ্ট সদস্যরা নিজ নিজ ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে উন্নীত হলেন। পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে দায়িত্ব পালনকারী এসব সদস্যের পদোন্নতির বিষয়ে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।