কসবা কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাথী আক্তার (২২) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পরিবার বা পুলিশ।শনিবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দবাগ গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত সাথী আক্তার ওই গ্রামের পশ্চিমপাড়ার লাল মিয়া সরকার বাড়ির মৃত আব্দুল আলীমের মেয়ে। তিনি সম্প্রতি এইচএসসি পাস করেছেন। পরিবারের সদস্যরা জানান, সাথী অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ভোরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির একটি টিনশেড ঘরের পশ্চিম পাশের কক্ষে যান সাথী। পরে ওই কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।আরও পড়ুন, কায়েমপুর ইউনিয়ন কিংসের মেগা ফাইনালে দুর্দান্ত জয় বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাথী কেন আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তার এমন মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।