কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার
টাঙ্গাইলের কালিহাতীতে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।পুলিশ জানায়, সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণী প্লাস্টিকের বোতল কুড়াতে বের হন। অভিযোগ রয়েছে, ওই সময় আমির হোসেন তাকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে যান।স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখে তরুণীর পরিবারকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রান্নাঘরের ভেতর থেকে তরুণীকে উদ্ধার করেন।ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের আয়োজন করা হয়। আরও পড়ুন, নগরীতে অপরাধের লাগাম টানতে সিএমপি কমিশনারের কঠোর নির্দেশনাতবে কোনো সমাধান না হওয়ায় পরিবারের সদস্য ও এলাকাবাসী অভিযুক্তকে কালিহাতী থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।মঙ্গলবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আমির হোসেনকে গ্রেফতার দেখায়।কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলার তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।