শাহজালাল বিমানবন্দরে ফের আগুন, পুরোনো প্রশ্নে নতুন বিতর্ক
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন। আর এই ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা— কেন বারবার ছুটির দিনেই আগুন লাগছে? এটি কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে গাফিলতি কিংবা অন্য কোনো রহস্য?শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সের ৯ নম্বর ফটকের পাশে মালামাল রাখার স্থানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১৪ মিনিটের চেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস জানিয়েছে, সর্বশেষ আগুনের ঘটনা ঘটেছে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মালামাল সংরক্ষণের একটি কনটেইনারে। তবে কী কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত— তা তদন্তের পর জানা যাবে।বে এই ঘটনায় ক্ষোভ ও সন্দেহ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের প্রশ্ন— কেন বারবার শুক্র ও শনিবার, অর্থাৎ ছুটির দিনেই কার্গো ভিলেজে আগুন লাগছে?ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন-আরো পড়ুন , অভিযানের পরও অধরা বাহার, গুলশানে নেপথ্য নিয়ন্ত্রণের অভিযোগএর সভাপতি মো. মিজানুর রহমান বলেছেন, গত বছরের অক্টোবরেও ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। কিন্তু সেই ঘটনায় কার দায়িত্বে অবহেলা ছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না— তা আজও স্পষ্ট নয়। দায়ীদের শাস্তি না হলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, গত বছরের ১৮ অক্টোবর একই কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। তখন ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এদিকে আগুনের কারণ ও সম্ভাব্য গাফিলতি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, প্রাথমিকভাবে শর্টসার্কিটের সম্ভাবনা দেখা গেলেও প্রশ্ন হচ্ছে— একই কারণে বারবার আগুন লাগছে কেন? আগের তদন্তেও শর্টসার্কিটের কথা উঠে এসেছিল, তাই গাফিলতির বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করলেও সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বিমানবন্দর ত্যাগ করেন।