সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার, বা এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে রায়ের জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।বুধবার (১৫ জুলাই) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন রায়ের জন্য এ তারিখ নির্ধারণ করেন।মামলার অভিযোগ অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদের অভিযোগের তদন্তে এসকে সুর চৌধুরীকে নির্ধারিত সময়ের মধ্যে নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দেওয়া হয়েছিল।আরও পড়ুন, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, বরখাস্ত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল করেননি।এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা করেন। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।বিচার চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দুদকের পক্ষ থেকে আদালতে সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়েছে।আগামী ২৮ জুলাই এ মামলার রায় ঘোষণা করবেন আদালত।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।