দৈনিক সংবাদ দিগন্ত

সিরাজগঞ্জে ডিজেল সংকটে বোরো ধানের সেচ ব্যাহত ক্ষতির আশঙ্কা

সিরাজগঞ্জের কৃষকরা বোরো মৌসুমে ডিজেল সংকটের কারণে সেচ দিতে না পারায় উৎপাদন নিয়ে উদ্বিগ্ন। জেলার প্রায় ১ লাখ ৪১ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হলেও ৫২ হাজার ৭০২ হেক্টর জমিতে ৩৬ হাজার ১১৭টি ডিজেলচালিত পাম্প সচল রাখা কঠিন হয়ে পড়েছে।কৃষকরা জানাচ্ছেন, ডিজেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটে সঠিক সময়ে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। কাওয়াকোলা চরের কৃষক আব্দুল কুদ্দুস বলেন, “৫ বিঘা জমিতে সেচ দিতে দৈনিক ৫-৬ লিটার ডিজেল লাগে। লিটার দাম আগের ১০৫ টাকার পরিবর্তে এখন ১৩০ টাকা।”আরো পড়ুন , কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরুদ্ধনলকা এলাকার আজিজ পাম্পের ম্যানেজার সাগর শেখ জানান, “ডিজেলের অভাবে পাম্প সীমিত সময়ের জন্য চালানো হচ্ছে। বরাদ্দ ছাড়াও অন্য কোনো উপায় নেই।”সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ. কে. এম. মনজুরে মাওলা বলেন, “কৃষকদের জন্য ফুয়েল কার্ডের মতো ব্যবস্থা করা হয়েছে। এতে তারা প্রয়োজন অনুযায়ী ডিজেল সংগ্রহ করতে পারবেন।”

সিরাজগঞ্জে ডিজেল সংকটে বোরো ধানের সেচ ব্যাহত ক্ষতির আশঙ্কা