চেক ডিজঅনার মামলায় আদালতে জামিন পেলেন সালমান এফ রহমান
১১২ কোটি টাকার চেক ডিজঅনারের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।আরও পড়ুন, দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেপ্তার, রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রীবিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন।এর আগে মামলায় জামিন চেয়ে আবেদন করেন সালমান এফ রহমানের আইনজীবীরা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে এক হাজার টাকার মুচলেকায় জামিন দেন।