মগবাজারে জামায়াতের নারী নেত্রীদের সঙ্গে পাকিস্তানি প্রতিনিধি ডা. সীমা মালিকের বৈঠক
রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন পাকিস্তানের জামায়াতে ইসলামীর করাচি জোনের দায়িত্বশীলা ডা. সীমা মালিক। মঙ্গলবার জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।আরও পড়ুন, মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, ছাত্রজোটের বিক্ষোভসভায় বাংলাদেশ জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা ডা. সীমা মালিককে স্বাগত জানান এবং পূর্ববর্তী পাকিস্তান সফরের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়বে। এই ধরনের সফর দুই দেশের নারী সংগঠনের কাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।আরও পড়ুন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস অনেকটা সুস্থ, ঈদের আগেই দেশে ফেরার আশাঅন্যদিকে ডা. সীমা মালিক বলেন, পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন। পাকিস্তানের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর কারণে সেখানে তরুণদের রাজনৈতিক সংগঠন গড়ে ওঠার সুযোগ সীমিত বলেও তিনি মন্তব্য করেন। আরও পড়ুন, ভোরে মিরপুর-১ কাঁচাবাজার পরিদর্শনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানতিনি আরও বলেন, বাংলাদেশের নারী সংগঠনগুলোর কার্যক্রম প্রশংসনীয় এবং এই অভিজ্ঞতা নিজ দেশের নারী আন্দোলনে কাজে লাগানো হবে। সভায় জামায়াতের বিভিন্ন নারী নেত্রী ও কেন্দ্রীয় পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় আইটি বিভাগের সেক্রেটারি মাহবুবা জাহান।