চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে পুলিশের সচেতনতামূলক অভিযান
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রতিরোধে মাঠে নেমেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ।মঙ্গলবার দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া রেলপথের আশুগঞ্জ, তালশহর, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।এ সময় যাত্রী, পথচারী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের ট্রেনে পাথর নিক্ষেপের ভয়াবহ পরিণতি এবং এর আইনি শাস্তি সম্পর্কে জানানো হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শাহ আলম,আরও পড়ুন, চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলার পরীক্ষা স্থগিত, অন্য সব বোর্ডে যথাসময়ে পরীক্ষা আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।ওসি আব্দুল কুদ্দুস জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিটি ঘটনায় মামলা হয়েছে। যেসব এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে, সেখানে অতিরিক্ত মহাপরিদর্শক ও সিলেট বিভাগের উপকমিশনারের নেতৃত্বে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।রেলওয়ে পুলিশ জানায়, গত জুন মাসে মাত্র ১০ দিনের ব্যবধানে তিনটি পাথর নিক্ষেপের ঘটনায় একজন আয়কর আইনজীবী একটি চোখের দৃষ্টিশক্তি হারান এবং আরও দুজন গুরুতর আহত হন। এরপর থেকেই ট্রেনযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।