দৈনিক সংবাদ দিগন্ত

ঈদযাত্রায় ট্রেনমুখী মানুষ, চট্টগ্রামে বাড়ছে ভিড়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম থেকে ধীরে ধীরে শহর ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। সড়কের ভোগান্তি এড়াতে এবারও যাত্রীদের বড় একটি অংশ ট্রেনযাত্রাকে নিরাপদ ও স্বস্তির মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।আরও পড়ুন, কিশোরগঞ্জ স্টেডিয়ামে পুনঃস্থাপন করা হলো খালেদা জিয়ার নামফলকরোববার (২৪ মে) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। আগাম টিকিটের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অনেক ট্রেনের আসন আগেই বুকিং সম্পন্ন হয়েছে। যাত্রীরা বলছেন, অনলাইনে টিকিট ব্যবস্থা থাকায় এবার ঝামেলা অনেকটাই কমেছে এবং কালোবাজারিও হ্রাস পেয়েছে।আরও পড়ুন, বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে প্রাণ গেল ৩ জনেররেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রার চাপ সামলাতে প্রায় সব আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস, সিলেটগামী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস, ঢাকাগামী মহানগর গোধূলী এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস।আরও পড়ুন, লামায় সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত-৫চট্টগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার জানিয়েছেন, ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে মোট ১৬ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এসব ট্রেনে প্রতিদিন প্রায় ১০ হাজার যাত্রী সিটে বসে এবং আরও প্রায় ২ হাজার যাত্রী স্ট্যান্ডিং টিকিটে যাতায়াত করতে পারবেন। অর্থাৎ প্রতিদিন প্রায় ১২ হাজার যাত্রী পরিবহন করা হবে।আরও পড়ুন, ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তারতিনি আরও জানান, ঈদের দুই দিন আগে থেকে চট্টগ্রাম–চাঁদপুরসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনও চালু করা হবে, যাতে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দেওয়া যায়। আগাম টিকিট বিক্রি শনিবার থেকে শুরু হয়। সোমবার যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঈদযাত্রায় ট্রেনমুখী মানুষ, চট্টগ্রামে বাড়ছে ভিড়