দেশের গলফের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ: সেনাপ্রধান
ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘দ্বিতীয় চিফ অব আর্মি স্টাফ—সিএএস কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী। প্রতিযোগিতার প্রফেশনাল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন দেশের শীর্ষস্থানীয় গলফার মোহাম্মদ সিদ্দিকুর রহমান।জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হয়েছে ‘দ্বিতীয় চিফ অব আর্মি স্টাফ—সিএএস কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৬’।মঙ্গলবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।প্রফেশনাল বিভাগে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। রানার-আপ হয়েছেন আকবর হোসেন।আরও পড়ুন, নবম পে স্কেলের গেজেট প্রকাশের শেষ ধাপ, চলছে আইন মন্ত্রণালয়ের ভেটিংঅন্যদিকে, অ্যামেচার বিভাগে সেরা হয়েছেন মো. শরিফ হোসেন।পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান উপস্থিত অতিথি ও প্রতিযোগীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।একই সঙ্গে সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সেনাবাহিনী প্রধান।সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিএএস কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্টের মধ্য দিয়ে দেশের গলফে প্রতিযোগিতার পরিসর আরও বাড়ল। আয়োজকদের প্রত্যাশা, এমন আয়োজন ভবিষ্যতে বাংলাদেশের গলফের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।