দৈনিক সংবাদ দিগন্ত

বিএনপি আমলে ফের সিন্ডিকেট সক্রিয় হওয়ার অভিযোগ আসিফের

সরকারি দল বিএনপির আমলে আবারও সিন্ডিকেট সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের বিমানের টিকিটের দাম কমে এসেছিল। কিন্তু বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হওয়ায় টিকিটের দাম বেড়েছে।সোমবার সকালে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।আরও  পড়ুন, মকবুল হত্যা মামলা: সোলায়মান সেলিম ও মোস্তফা জালালকে গ্রেপ্তারতিনি বলেন, শুধু বিমান টিকিট নয়, নির্বাচনের পর বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতাও বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে।গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথাও তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, বিভিন্ন সেক্টরে সংকটের কারণে জনগণের নাভিশ্বাস অবস্থা তৈরি হয়েছে। দ্রুত এসব সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।এ সময় মক্কা প্যাক্ট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। তবে এ বিষয়ে দলের উপ-কমিটি বিশেষভাবে নজর রাখছে।সৌদি আরবের টিকিটের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং বিভিন্ন খাতে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ চান এনসিপির এই মুখপাত্র।

বিএনপি আমলে ফের সিন্ডিকেট সক্রিয় হওয়ার অভিযোগ আসিফের