দৈনিক সংবাদ দিগন্ত

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি শুরু সোমবার, আজ শেষ কর্মদিবস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি খাতে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি। সোমবার ২৫ মে থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। ফলে আজ রবিবার সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস।আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবার ছুটি একদিন বাড়িয়েছে সরকার।এর আগে সরকার ঈদ উপলক্ষে মোট ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল। এর মধ্যে ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ২৮ মে ঈদের দিন ছিল সাধারণ ছুটি।তবে অতীতের ঈদযাত্রার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত একদিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ২৫ মে সরকারি ছুটি এবং তার পরিবর্তে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।আরও পড়ুন , অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় চাপে বর্তমান সরকার পরবর্তীতে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বড় শহরগুলো থেকে গ্রামের পথে যাত্রা শুরু করেছেন লাখো মানুষ। বাস কাউন্টার, ট্রেন স্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে দেখা গেছে।ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক, রেল ও নৌপথে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে মহাসড়কে যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে।বিশ্লেষকদের মতে, দীর্ঘ ছুটি যেমন পরিবারকে সময় দেওয়ার সুযোগ তৈরি করে, তেমনি অর্থনীতির বিভিন্ন খাতে অস্থায়ী স্থবিরতাও তৈরি হয়। তবে ঈদকে কেন্দ্র করে কেনাকাটা, পরিবহন ও পশুর হাটে অর্থনৈতিক কর্মকাণ্ডও বেড়ে যায় কয়েকগুণ।আরও  পড়ুন , শিশু রামিসা হত্যা: চার্জশিট প্রস্তুত, আদালতে জমা কালই

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি শুরু সোমবার, আজ শেষ কর্মদিবস