দৈনিক সংবাদ দিগন্ত

তারেক রহমানের আগমনে হিজলা থেকে বরিশাল প্রোগ্রামে যাওয়ার সময় টলার ডুবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের দিনে হিজলা থেকে বরিশাল যাওয়ার পথে একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।স্থানীয় সূত্রের দাবি, ট্রলারটি নদীপথে চলাচলের সময় দুর্ঘটনার কবলে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রলারে থাকা সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।ঘটনাস্থলে ভুক্তভুগি মো:খায়ের সরদার(৩৭) নামে একজনকে জিজ্ঞাসা করা হয়েছে উনি বলেছেন ট্রলার ছোট ছিল এবং তীব্র বাতাসের কারণে নদীতে ব্যাপক ঢেউ ছিল তাই ট্রলারটি ডুবে যায় তাৎক্ষণিক পাশে থাকা আরেকটি টলার তাদেরকে উদ্ধার করে ।আরও  পড়ুন, পাঁচবিবিতে বজ্রপাতে রাশেদ ফকির নামে এক যুবকের মৃত্যুতাদের সাথে মোবাইল মানিব্যাগ সব ভিজে গেছে তারা সবাই এখন সুস্থ আছে ।তাৎক্ষণিক পাশে থাকা আরেকটি টলার তাদেরকে উদ্ধার করে তাদের সাথে মোবাইল মানিব্যাগ সব ভিজে গেছে তারা সবাই এখন সুস্থ আছে ।এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসন, নৌপুলিশ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।দুর্ঘটনার কারণ এবং ট্রলারটিতে কতজন যাত্রী ছিলেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তী তথ্য জানানো হবে।

 তারেক রহমানের আগমনে হিজলা থেকে বরিশাল প্রোগ্রামে যাওয়ার সময় টলার ডুবি