পাহাড়ি ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবে গেল রাঙামাটির ঝুলন্ত সেতু
ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে পানিতে ডুবে গেছে শহরের অন্যতম পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতু।ঝুঁকি এড়াতে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সেতুতে পর্যটকদের চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।পর্যটন করপোরেশন সূত্র জানায়, চেঙ্গী, মাইনী ও কাচালং নদীর পানি এবং ভারতের মিজোরাম থেকে নেমে আসা কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে এসে মিশছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েক দিন ধরে বাড়ছে হ্রদের পানির উচ্চতা।শুক্রবার পানি ঝুলন্ত সেতুর পাটাতন স্পর্শ করে। এরপর শনিবার সকাল পর্যন্ত সেতুটির ওপর প্রায় চার ইঞ্চি পানি উঠে যায়।আরও পড়ুন,গুম-খুন ও জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে প্রধানমন্ত্রীরাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানিয়েছেন, হ্রদের পানি বাড়ায় ঝুঁকি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেতু দিয়ে পারাপার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। পানি কমে গেলে আবারও সেতুটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।এদিকে, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বর্তমানে ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। অর্থাৎ ধারণক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে পানি।কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে বর্তমানে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কেন্দ্রটির সর্বোচ্চ উৎপাদনক্ষমতা ২৪২ মেগাওয়াট।টানা বৃষ্টি ও উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় হ্রদের পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পর্যটকদের নিরাপত্তায় ঝুলন্ত সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।