দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে আগুনে পুড়ল তিন ঝুট গুদামের মালামাল

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে তিনটি ঝুট গুদামের কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে ও রাতে কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে কোনাবাড়ী থানাধীন আমবাগ বাঘিয়া সরকারবাড়ি জামে মসজিদ এলাকায় রাসেল মিয়া ও এনামুল হকের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।আরও পড়ুন, তালায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ শাড়ি ও ২৫ জনকে নগদ অর্থ বিতরণঅন্যদিকে, একই থানার আমবাগ ডিস পুকুরপাড় এলাকায় রাতে রনি মিয়ার ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আমবাগ এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে তিনটি ঝুট গুদামের মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।সকালের অগ্নিকাণ্ডের ক্ষেত্রে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

গাজীপুরে আগুনে পুড়ল তিন ঝুট গুদামের মালামাল