দৈনিক সংবাদ দিগন্ত

মা হচ্ছেন মৌসুমী হামিদ

অভিনেত্রী মৌসুমী হামিদ একসঙ্গে জানিয়েছেন জীবনের দুটি বড় সুখবর। দ্বিতীয়বার বিয়ে করার পাশাপাশি মা হতে যাওয়ার সংবাদও প্রকাশ করেছেন তিনি।শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম চরকির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে উপস্থিত হয়ে সহকর্মীদের চমকে দেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।মৌসুমী হামিদ জানান, তার বর্তমান স্বামীর নাম আবদুল ওয়াদুদ সজীব। তিনি ডিজিটাল মিডিয়া ও বিজ্ঞাপন প্রযুক্তি খাতে কর্মরত। স্বামীর সঙ্গে দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্বের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, পারস্পরিক বোঝাপড়া ও মতের মিল থেকেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।আরও পড়ুন , হুইলচেয়ারে পরীমণিদ্বিতীয় বিয়ে ও মা হওয়ার খবর এতদিন গোপন রাখার কারণও ব্যাখ্যা করেন মৌসুমী। তার ভাষায়, ভুল তথ্য প্রকাশের আশঙ্কা থেকেই তিনি বিষয়টি প্রকাশ করেননি। চরকির অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে একসঙ্গে সুখবরটি জানাতে চেয়েছিলেন।তিনি আরও বলেন, তিনি ও তার অনাগত সন্তান সুস্থ আছেন এবং জীবনের নতুন এক অনুভূতির মধ্য দিয়ে সময় কাটছে। সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন মৌসুমী হামিদ। পরবর্তীতে তাদের দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ ঘটে এবং চলতি বছরের মার্চ মাসে সেই বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।

মা হচ্ছেন মৌসুমী হামিদ