বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।আরও পড়ুন, মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধঅব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়ার একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছিলেন। অভিযোগ রয়েছে, সেখানে প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন নারীকে তিনি মোবাইলে অপ্রীতিকর কথা বলতেন এবং কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন।আরও পড়ুন, ফুলবাড়িয়ায় ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনএ ঘটনায় অতিষ্ঠ হয়ে গত ২৪ মে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে প্রশিক্ষণ কেন্দ্রের একটি কক্ষে আটকে জুতাপেটা করেন। পরে তিনি নিজের আচরণের জন্য ক্ষমা চান এবং লিখিত অঙ্গীকারনামাও দেন বলে জানা গেছে।আরও পড়ুন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে প্রাইভেটকারে আগুনকারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক রাশেদুল হাসান জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠান থেকেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এদিকে এনসিপি বগুড়া জেলা শাখা জানিয়েছে, অভিযোগ সামনে আসার পরপরই তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার বক্তব্য জানতে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।