দৈনিক সংবাদ দিগন্ত

সাভার থানা জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মনিরুল হক

সাভার থানা জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিরুলিয়া ইউনিয়নের হাজী মনিরুল হক । শনিবার ( ৫ সেপ্টেম্বর )  দুপুরে এই কমিটি ঘোষণা করেন ঢাকা - ১৯ ( সাভার - আশুলিয়া ) এর মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু । ঢাকা জেলার অন্তর্গত সাভার থানা জিয়া পরিষদের নতুন  "সভাপতি" হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন তিনি ।  এই পদ পাওয়ায় বিরুলিয়া ইউনিয়ন জুড়ে বইছে আনন্দের হাওয়া । হাজী মোঃ মনিরুল হক সাভার থানা জিয়া পরিষদের সভাপতির পাশাপাশি তিনি চেয়ারম্যান - বিরুলিয়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত, সদস্য - বিরুলিয়া ইউনিয়ন পরিষদ এবং আগামী বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ।​তৃণমূলের মাটি ও মানুষের রাজনীতি থেকে উঠে আসা হাজী মোঃ মনিরুল হক ছাত্রজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজপথে থেকেছেন । তিনি বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ।  গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি স্বৈরাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিটি সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন ।আরও  পড়ুন, মৌচাকে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর জোরালো আহ্বান​কেবল রাজনৈতিক অঙ্গনেই নয় সামাজিক, ধর্মীয় ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তাঁর অবদান অনেক । তিনি বিরুলিয়ার একাধিক স্বনামধন্য স্কুল, মাদ্রাসা , কলেজ এবং সামাজিক ও ক্রীড়া ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন ।​নতুন দায়িত্ব প্রাপ্তির পর মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করেছেন হাজী মনিরুল হক । একই সাথে তিনি সাভার-আশুলিয়ার গণমানুষের আস্থার প্রতীক, ঢাকা-১৯ আসনের তিন বারের সফল সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, জিয়া পরিষদ ঢাকা জেলা শাখার সুযোগ্য সভাপতি মোহাম্মদ আনিস উর রহমান, সাধারণ সম্পাদক আবদুর রহমান সহ জাতীয়তাবাদী জিয়া পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । ​পারিবারিক গৌরবোজ্জ্বল ইতিহাস, সমাজসেবায় আত্মনিয়োগ এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের কারণে আসন্ন বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন । ​রাজনৈতিক এই নতুন অধ্যায় ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে হাজী মোঃ মনিরুল হক বলেন, " আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি । এই দায়িত্ব পালনে আমি সকলের সহযোগিতা চাই । আমি আগামী বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবো । বিরুলিয়া ইউনিয়নের সকল সম্মানিত মুরব্বি, যুবসমাজ ও সাধারণ ভোটারদের ভালোবাসাই আমার মূল শক্তি । বিগত দিনে আমি সব সময় মানুষের সেবা করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে তারই ধারাবাহিকতায় আমি সকলের পাশে থেকে বিরুলিয়া ইউনিয়নের সকল মানুষের সেবা করতে চাই " ।

সাভার থানা জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মনিরুল হক