জিসান হত্যা: শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় আব্দুর রহমান জিসানকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক কাউছার হুসাইন গত ৮ জুলাই আদালতে এ চার্জশিট দাখিল করেন। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন চৌধুরী।মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সাবেক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে।গঙ্গাচড়ায় ঐতিহ্যবাহী তেলের ঘানি ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূতচার্জশিটে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সাবেক র্যাব মহাপরিচালক হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের নামও রয়েছে।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় আন্দোলনকারীদের পানি পান করাচ্ছিলেন আব্দুর রহমান জিসান।এ সময় গুলিতে আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।পরে জিসানের বাবা বাবুল মিয়া ২০২৪ সালের ২৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।পুলিশ জানিয়েছে, এ মামলায় আগামী ৬ অক্টোবর চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।