দৈনিক সংবাদ দিগন্ত

দেশে জঙ্গি আছে, তবে শূন্যে নামানোর চেষ্টা চলছে: জাহেদ উর রহমান

দেশে জঙ্গি তৎপরতা রয়েছে—এমন স্বীকারোক্তি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি একই সঙ্গে জানিয়েছেন, সরকার এই পরিস্থিতিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য কাজ করছে।মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তথ্য অধিদপ্তর আয়োজিত সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কাছে থাকা নিরাপত্তা সংক্রান্ত তথ্য অত্যন্ত সংবেদনশীল এবং সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে যেটুকু তথ্য সরকার জানিয়েছে, সেটি বাস্তব—বাংলাদেশে জঙ্গি রয়েছে। তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সরকার জঙ্গি ইস্যুকে রাজনৈতিক বয়ান হিসেবে ব্যবহার করেছে। একদিকে যেমন অতিরঞ্জিতভাবে জঙ্গি সমস্যাকে উপস্থাপন করা হয়েছে, অন্যদিকে আবার কেউ কেউ একেবারে অস্বীকার করার প্রবণতাও দেখিয়েছে—দুটিই ভুল।আরও পড়ুন, এমপিও শিক্ষকদের এপ্রিলের বেতন প্রস্তাব মন্ত্রণালয়েজাহেদ উর রহমান বলেন, দেশে জঙ্গিবাদী ও উগ্রবাদী তৎপরতা অতীতে ছিল এবং এখনো কিছুটা রয়েছে। সরকার সেটিকে মোকাবিলা করতে চায়। তিনি জানান, সাম্প্রতিক সময়ে কিছু নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে কারাগার থেকে বেরিয়ে আসা কিছু ব্যক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই সরকার এসব বিষয় পর্যবেক্ষণ করছে। জামিনে থাকা সন্দেহভাজনদের বিষয়ে তিনি বলেন, প্রমাণ পাওয়া গেলে জামিন বাতিলের জন্য সরকার আদালতে কঠোরভাবে আবেদন করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের।আরও পড়ুন, জাল নোট নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের কাজ চলছে: অর্থমন্ত্রীতিনি আরও সতর্ক করে বলেন, কাউকে শুধু সন্দেহের ভিত্তিতে জঙ্গি ট্যাগ দিয়ে অতীতের মতো অতিরিক্ত বলপ্রয়োগ বা বিচারবহির্ভূত কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। সবশেষে তিনি বলেন, দেশকে গণতান্ত্রিক ও স্থিতিশীল পথে রাখতে হলে নিরাপত্তা ঝুঁকি স্বীকার করে সঠিকভাবে মোকাবিলা করতে হবে।

দেশে জঙ্গি আছে, তবে শূন্যে নামানোর চেষ্টা চলছে: জাহেদ উর রহমান