দৈনিক সংবাদ দিগন্ত

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিংবোটসহ ১১ জাল জব্দ, পালাল জেলেরা

ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে একটি অবৈধ ভারতীয় আর্টিসানাল ট্রলিংবোট ও ১১টি ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে অভিযান টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।শুক্রবার রাত ১০টার দিকে দুলারহাট থানার মায়া নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের লালমোহন ও চরমানিকা আউটপোস্টের সদস্যরা।কোস্টগার্ড জানায়, অভিযানের সময় নদী থেকে একটি আর্টিসানাল ট্রলিংবোট ও ১১টি ট্রলিং জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে পরীক্ষা করে বোটটি ভারতীয় বলে নিশ্চিত হওয়া যায়।আরও  পড়ুন, লামা বাজারে যানজট নিয়ন্ত্রণে মাঠে ট্রাফিক পুলিশপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিছু অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে ভারতীয় বোটটি দেশে এনে সেটি দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা দ্রুত পালিয়ে যায়।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, জব্দ করা ভারতীয় ট্রলিংবোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।দেশের জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিংবোটসহ ১১ জাল জব্দ, পালাল জেলেরা