দৈনিক সংবাদ দিগন্ত

‘জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে’: রাশেদ খান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে ‘জালিম সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াত আওয়ামী লীগের ‘সব বৈশিষ্ট্য অর্জন করেছে’ বলেও মন্তব্য করেছেন তিনি।রোববার (১৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।পোস্টে তিনি দাবি করেন, কুষ্টিয়ায় গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করার পর আবারও দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জামায়াত-শিবির ‘পেশিশক্তির মহড়া’ দিয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠন দুটিকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।রাশেদ খান বলেন, অতীতে বিরোধী দলগুলোকে ‘মজলুম ও বিনয়ী’ হিসেবে দেখা গেলেও প্রধান বিরোধী দল হওয়ার পর জামায়াত আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে। ভবিষ্যতে দলটি ক্ষমতায় গেলে ভিন্নমতের কোনো জায়গা থাকবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।জামায়াতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য গণ-অধিকার পরিষদের নেতাদের ধন্যবাদ জানান রাশেদ খান। আরও  পড়ুন, এনসিপির কমিটিতে মৃত তরুণের নাম, একই ব্যক্তির নামও দুইবারবিশেষ করে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের প্রশংসা করেন তিনি।রাশেদ খান দাবি করেন, গণ-অধিকার পরিষদকে জামায়াতমুখী করতে চেয়েছিলেন—এমন নেতাদের বিষয়ে দলটির বর্তমান নেতৃত্ব সতর্ক অবস্থান নিয়েছে।এদিকে জামায়াত ও দলটির সেক্রেটারি জেনারেল গণ-অধিকার পরিষদকে নিয়ে ‘জঘন্য বক্তব্য’ দিয়েছেন দাবি করে এর প্রতিবাদ জানান রাশেদ খান।তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দল হিসেবে জামায়াতের তুলনায় গণ-অধিকার পরিষদের অবদান বেশি। জামায়াত যখন ‘গুপ্ত’ ছিল, তখন গণ-অধিকার পরিষদ রাজপথে ছিল বলেও দাবি করেন তিনি।রাশেদ খানের ভাষ্য, সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড দেখে জামায়াত এমনভাবে আচরণ করছে যেন তারাই সবকিছু করেছে। তবে ইতিহাস পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

‘জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে’: রাশেদ খান