দৈনিক সংবাদ দিগন্ত

গ্রাহকের টাকা নিয়ে ছিনিমিনি চলবে না’ ইসলামী ব্যাংক নিয়ে শফিকুর রহমান

রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্য। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ, গণভোট, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি।মঙ্গলবার সিলেট মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে ‘পলাতক ফ্যাসিস্টের দোসর’কে সরাতে হবে। তিনি অভিযোগ করেন, দেশের হাজার হাজার গ্রাহকের লাখো কোটি টাকার আমানত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। একই সঙ্গে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বুলেট-গুলি চালিয়ে পার পাওয়া যাবে না, প্রয়োজনে আমিও মাঠে নামবো।’বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তার অভিযোগ, একজন ঋণখেলাপি ও ব্যর্থ ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে, যা নজিরবিহীন।গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান না করে তা ‘বানচালের চেষ্টা’ করা হয়েছে। ভবিষ্যতে এই ক্ষোভ বড় প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত—বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও অধ্যাদেশ পাসের প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির।তবে সরকারের ভালো কাজের সহযোগিতা এবং অন্যায়ের বিরোধিতা করবে জামায়াত—এমন অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি। আসন্ন সংসদ অধিবেশনকে দেশের মানুষের ‘কপাল বদলের অধিবেশন’ বলেও উল্লেখ করেন। এদিকে সকালে ছাত্রশিবিরের এক মতবিনিময় সভায় তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আধুনিক জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা সম্পন্ন তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।

গ্রাহকের টাকা নিয়ে ছিনিমিনি চলবে না’  ইসলামী ব্যাংক নিয়ে শফিকুর রহমান