দৈনিক সংবাদ দিগন্ত

কেটি জাকারাইয়ার আইনি যোগ্যতা নিয়ে তদন্তের দাবি

বার পরীক্ষায় পাস না করেও নিজেকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় দেওয়া বিভিন্ন পোস্ট বারবার শেয়ার করার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আইন পেশা পরিচালনার লাইসেন্স না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এমন অন্তত ১৫টি পোস্ট তিনি শেয়ার করেছেন বলে জানিয়েছে সিএনএন। ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক্স ও ট্রুথ সোশ্যালে এসব পোস্ট শেয়ার করা হয়। এর মধ্যে ফক্স নিউজ ও ওয়ান আমেরিকা নিউজের বিভিন্ন প্রতিবেদনও রয়েছে। সেসব প্রতিবেদনে জাকারাইয়াকে ‘অ্যাটর্নি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে এসব পোস্ট শেয়ার করার মাধ্যমে ওই পরিচয়কে সমর্থন করা হয়নি বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জাকারাইয়া স্বীকার করেন, ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে স্নাতক হওয়ার পর তিনি ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। এরপর দ্বিতীয়বার আর পরীক্ষায় বসেননি। তিনি জানান, টেলিভিশনে কাজ শুরুর আগে নিজের পেশাগত পরিচয় ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ নিয়েছিলেন। তাঁদের পরামর্শ অনুযায়ী, আইনের ডিগ্রি ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিজেকে আইন বিষয়ে প্রশিক্ষিত ব্যক্তি বা আইনজীবী হিসেবে পরিচয় দিতে পারবেন বলে তাঁকে জানানো হয়েছিল। তবে ‘অ্যাটর্নি’ বা ‘এসকোয়ার’ পরিচয় ব্যবহার না করার পরামর্শও পেয়েছিলেন বলে জানান তিনি। জাকারাইয়ার দাবি, আরও পড়ুন,ইরানের ভূগর্ভস্থ স্থাপনায় মোয়াবের কার্যকারিতা নিয়ে সংশয়তিনি কখনো নিজেকে ‘অ্যাটর্নি অ্যাট ল’ হিসেবে উপস্থাপন করেননি। চীনের বেইজিংয়ে একটি আইন প্রতিষ্ঠানের আন্তর্জাতিক বিভাগে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তবে চীনে কাজের অভিজ্ঞতা থাকলেও সেখানে বিদেশিদের আইনজীবী হিসেবে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ার স্টেট বার জানিয়েছে, জাকারাইয়া ওই অঙ্গরাজ্যে আইন পেশা পরিচালনার লাইসেন্স পেয়েছেন—এমন কোনো রেকর্ড তাদের কাছে নেই। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকেরা জানতে চান, তাঁর নতুন প্রেস সেক্রেটারি কোন অঙ্গরাজ্যে বার পরীক্ষায় পাস করেছেন। জাকারাইয়া তখন চীনে যাওয়ার কথা উল্লেখ করেন। পরে তিনি জানান, হেলিকপ্টারের শব্দের কারণে প্রশ্নটি ভুল বুঝেছিলেন। এদিকে ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি নামের একটি নজরদারি সংস্থা জাকারাইয়ার পেশাগত পরিচয় নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস তাঁর পক্ষে অবস্থান নিয়ে বলেছে, ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড তুলে ধরার জন্য তিনি অত্যন্ত যোগ্য ও মেধাবী। সব মিলিয়ে, আইন বিষয়ে ডিগ্রি ও পেশাগত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বার পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অ্যাটর্নি’ পরিচয়সংবলিত পোস্ট শেয়ার করার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

কেটি জাকারাইয়ার আইনি যোগ্যতা নিয়ে তদন্তের দাবি