দৈনিক সংবাদ দিগন্ত

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে শত শত কর্মী, চলছে জরুরি উদ্ধার অভিযান

নেপালে ত্রিশূলী নদীর তীরবর্তী জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে নিখোঁজ কর্মীদের উদ্ধারে জোরালো অভিযান চলছে। বন্যার পানিতে কাদা ও ধ্বংসাবশেষে চাপা পড়ে যাওয়া টানেলের ভেতরে আটকে থাকা কর্মীদের উদ্ধারে নতুন করে বড় প্রবেশপথ তৈরির প্রস্তুতি নিচ্ছেন উদ্ধারকারীরা।নেপালের ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে আনুমানিক ৮৯৮ কর্মীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই মধ্যে ৩৬১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ জানিয়েছেন, ত্রিশূলী–৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে উদ্ধার অভিযানে কিছুটা অগ্রগতি হয়েছে। বন্যার পর কাদা ও পলিতে টানেলটি পুরোপুরি চাপা পড়ে যায়।আরও  পড়ুন, গাজা থেকে ঘুড়ি বেলুন ড্রোন পাঠালে অভিযান বাড়াবে ইসরাইলউদ্ধারকারী দল ভারী খননযন্ত্র ব্যবহার করে টানেলের ভেতর থেকে কাদা ও পলি সরানোর চেষ্টা করছে। এরই মধ্যে টানেলের ওপরের অংশে প্রায় ছয় ইঞ্চি একটি গর্ত করা হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষা করে সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।ওই গর্ত দিয়ে টানেলের ভেতরে বাতাস, আলো ও শব্দ পাঠানো হলেও এখনো ভেতরে থাকা কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।উদ্ধার অভিযান আরও দ্রুত করতে এবার গর্তটি বড় করে প্রবেশপথ তৈরির পরিকল্পনা করা হয়েছে। সেই পথ দিয়ে উদ্ধারকারী দলকে টানেলের ভেতরে পাঠানো হবে। আগামীকালের মধ্যে বিদ্যমান পথ ধরে মূল টানেলে পৌঁছানোই এখন উদ্ধারকারীদের প্রধান লক্ষ্য।এর আগে নেপালি সেনাবাহিনী রসুয়া জেলার একটি জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে কয়েকজনকে জীবিত উদ্ধারের ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায়, ঘন কাদার মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছেন জীবিতরা।

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে শত শত কর্মী, চলছে জরুরি উদ্ধার অভিযান