দৈনিক সংবাদ দিগন্ত

বিদেশে এনআইডি কার্যক্রম সম্প্রসারণ, নতুন তালিকায় ৫ দেশ

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা আরও সম্প্রসারণ করছে নির্বাচন কমিশন। এবার নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীরাও এই সেবার আওতায় আসছেন।নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি মাস থেকেই নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম শুরু হবে। তবে নরওয়ে ও ফিনল্যান্ডে কনস্যুলার সেবা সুইডেনের মাধ্যমে পরিচালিত হওয়ায় এসব দেশের আবেদনকারীদের এনআইডি কার্যক্রমও সুইডেন থেকেই সম্পন্ন করা হবে।এ লক্ষ্যে নির্বাচন কমিশনের তিন কমিশনার পৃথকভাবে সংশ্লিষ্ট দেশগুলো সফর করবেন। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সুইডেন সফর করবেন। অন্যদিকে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন।বর্তমানে বিশ্বের ১৪টি দেশের ২৪টি বাংলাদেশ মিশনে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলছে। এসব দেশ থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি আবেদন জমা পড়েছে এবং প্রায় ৩০ হাজার প্রবাসীর হাতে এনআইডি পৌঁছে দেওয়া হয়েছে।নির্বাচন কমিশন জানিয়েছে, দূতাবাসের মাধ্যমে আবেদন গ্রহণের পর দেশে যাচাই-বাছাই শেষে জাতীয় পরিচয়পত্র মুদ্রণ করে সংশ্লিষ্ট মিশনের মাধ্যমে আবেদনকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়।বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র সেবা সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে চলতি মাসেই নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম শুরু করা হচ্ছে।নরওয়ে ও ফিনল্যান্ডে বাংলাদেশ আরো পড়ুন , চট্টগ্রাম সিলেট কক্সবাজারে বিমান বাহিনীর মানবিক সহায়তা অব্যাহতদূতাবাসের কনস্যুলার কার্যক্রম সুইডেন থেকে পরিচালিত হওয়ায় ওই দুই দেশের প্রবাসীদের এনআইডি কার্যক্রমও সুইডেন থেকেই সম্পন্ন হবে।এই কার্যক্রম উদ্বোধনের জন্য নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সুইডেন সফর করবেন। এছাড়া নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর সফর করবেন। সফরের ব্যয় বহন করা হবে স্মার্টকার্ড (আইডিইএ-২) প্রকল্প থেকে।বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান এবং দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি বাংলাদেশ মিশনে এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এসব দেশ থেকে ইতোমধ্যে এক লাখের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার প্রবাসী জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছেন।

বিদেশে এনআইডি কার্যক্রম সম্প্রসারণ, নতুন তালিকায় ৫ দেশ