দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। অবশেষে তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন এই অভিনেত্রী। শনিবার যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী-পরবর্তী একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেই এ সুখবর জানান তিনি।২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি। সেখানে মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়টিও দেখভাল করছিলেন এই অভিনেত্রী।দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাঁর দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল বলে জানা গেছে। অবশেষে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মৌসুমী।আরও পড়ুন, বিয়ের প্রস্তাব নিয়ে মুখ খুললেন বিজয়-রাশমিকা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেশটিতে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস ও কাজ করার সুযোগ দেয়। তবে মার্কিন নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায় না; নির্ধারিত অভিবাসন আইন ও শর্ত পূরণ সাপেক্ষে স্থায়ী বাসিন্দারা পরবর্তী সময়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছেন মৌসুমী। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। অভিনয়দক্ষতা ও পর্দায় স্বতন্ত্র উপস্থিতির কারণে এখনো দর্শকের কাছে পরিচিত এই তারকা।তবে তিন বছরেরও বেশি সময় ধরে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি মৌসুমীকে। যুক্তরাষ্ট্রে তাঁর দীর্ঘ অবস্থানের কারণে ভক্তদের মধ্যে তাঁর অভিনয়ে ফেরার বিষয়ে আগ্রহ রয়েছে। গ্রিন কার্ড পাওয়ার পর তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, তা নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের কৌতূহলও বাড়তে পারে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।