দৈনিক সংবাদ দিগন্ত

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী

সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেছেন, জনকল্যাণমূলক কাজে যারা অংশ নিতে চান, সরকার সবসময় তাদের পাশে থাকবে।মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষায় বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।আরও পড়ুন, আধুনিক হচ্ছে কারা বিভাগ ‘জেল’ শব্দ বাদ দিয়ে নতুন নামের উদ্যোগএ সময় শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন তিনি এবং শ্রমিকদের সার্বিক খোঁজখবর নেন।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে নেওয়া এই কর্মসূচির আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা-বাগানে কর্মরত শ্রমিকদের মধ্যে রেইনকোটগুলো বিতরণ করা হবে।এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ—বাপি দিচ্ছে ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট।অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রতিনিধিরা জানান, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি শ্রমজীবী ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে ভূমিকা রাখা করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ।

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী