ঈদুল আজহা সামনে রেখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শুরু হয়েছে ধাপে ধাপে ছুটি কার্যক্রম। আজ থেকেই কিছু কারখানায় শ্রমিকদের ছুটি শুরু হলেও এখনো মহাসড়কে বড় ধরনের চাপ তৈরি হয়নি।রবিবার সকাল থেকে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল তুলনামূলকভাবে বেড়েছে। তবে কোথাও এখনো যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।কারণ হিসেবে পুলিশ বলছে, এখনো অধিকাংশ পোশাক কারখানা চালু রয়েছে এবং উৎপাদন কার্যক্রম চলমান। ফলে শ্রমিকদের বড় অংশ এখনো কর্মস্থলেই আছেন।সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহজাহান বলেন, “ঢাকা থেকে দূরপাল্লার বাস সাধারণত রাতের দিকে ছাড়ে। তাই সকালে মহাসড়কে চাপ কম থাকে। তবে বিকেলের পর পরিস্থিতি পরিবর্তন হতে পারে।”আরও পড়ুন , চাঁদাবাজির প্রতিবাদে রক্তাক্ত হামলা,ভাঙচুর ও কুপিয়ে আহত ৩, পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণবাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, সড়কে অতিরিক্ত চাপ এড়াতে সরকারের সঙ্গে সমন্বয় করে রোস্টার ভিত্তিতে ছুটি দেওয়া হচ্ছে।রোস্টার অনুযায়ী, আজ ২৪ মে থেকে ১০৮টি কারখানার শ্রমিকরা ছুটি পাচ্ছেন, যা মোট কারখানার প্রায় ৬ শতাংশ। আগামীকাল ২৫ মে ৬৬৪টি কারখানায় ছুটি শুরু হবে, যা ৩৭ শতাংশ। এরপর ২৬ মে সবচেয়ে বেশি ৭১৩টি কারখানা ছুটি পাবে, যা মোটের ৪৩ শতাংশ। আর ২৭ মে শেষ ধাপে ২৫১টি কারখানায় ছুটি কার্যকর হবে।শ্রমিকরা জানান, ধাপে ধাপে ছুটি হওয়ায় এবার আগের মতো হঠাৎ চাপ তৈরি হওয়ার আশঙ্কা কম। তবে বিকেল ও রাতে ঢাকার বাইরে যাত্রা বাড়লে মহাসড়কে চাপ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।