ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি পুনর্বহালের উদ্যোগ প্রধানমন্ত্রীর
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে সুস্পষ্ট প্রস্তাব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বৈঠকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আর্থিক সহায়তা এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়েও আলোচনা হয়।এ সময় ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।আরও পড়ুন, ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআই ও সহযোগী গ্রেপ্তারবৈঠকে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার আমলে চালু হওয়া মেয়েদের সর্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন নিয়েও আলোচনা করা হয়। মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে ওই কর্মসূচির ইতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়।এদিকে শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রমে খাবারের পুষ্টিমান, নিরাপদ খাদ্য এবং মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।মিড-ডে মিল বাস্তবায়নে দুটি বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা শেষে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রকল্পের কার্যকারিতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।