দৈনিক সংবাদ দিগন্ত

পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে আজ শপথ পড়ানো হবে।রোববার বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নতুন পিএসসি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করাবেন।এর আগে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮-এর ১ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।আরও  পড়ুন, দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতিনিয়োগের শর্ত অনুযায়ী, সংবিধানের ১৩৯-এর ১ অনুচ্ছেদ অনুসারে দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যান পদে বহাল থাকবেন। এর মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই কার্যকর হবে।পিএসসির চেয়ারম্যান হিসেবে তাঁর সামনে রয়েছে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষা পরিচালনা, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের পরীক্ষাজট কমানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সরকারি কর্ম কমিশনের কার্যক্রমে নতুন গতি আসবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ