মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, ছাত্রজোটের বিক্ষোভ
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট।সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যান বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। এসময় তারা “মা-মাটি-মোহনা বিদেশীদের দিব না” এবং “কমরেড কমরেড, গড়ে তোলো ব্যারিকেড”সহ বিভিন্ন স্লোগান দেন।মিছিলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে পৌঁছালে পুলিশি বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা।আরও পড়ুন , গুয়াংজু মানবাধিকার ফোরামে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদসমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল অভিযোগ করেন, মার্কিন স্বার্থ রক্ষায় দেশের কৃষি ও শিল্পখাতকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। তিনি দাবি করেন, এই চুক্তি বাস্তবায়িত হলে কৃষক ও গার্মেন্টস খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।অন্যদিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, জনগণের মতামত ছাড়াই চুক্তিটি সম্পন্ন হয়েছে এবং এটি বাংলাদেশের ওপর চাপিয়ে দেয়া সিদ্ধান্ত।ছাত্রজোট নেতারা সরকারের কাছে চুক্তির পূর্ণাঙ্গ তথ্য সংসদে উপস্থাপন ও তা বাতিলের দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।আরও পড়ুন , গণভোটের রায় বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ মিয়া গোলাম পরওয়ারের