দৈনিক সংবাদ দিগন্ত

আরও বোয়িং কিনছে বাংলাদেশ, বিলিয়ন ডলারের চুক্তিতে সম্মতি

বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ-বোয়িং চুক্তির বিষয়টি তুলে ধরেন তিনি।সার্জিও গোর বলেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি ‘অসাধারণ চুক্তি’ হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের এই অর্ডারকে তুলে ধরেন মার্কিন এই কর্মকর্তা।আরও  পড়ুন, শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় আজতার দাবি, উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, বিপুল বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে চাঙা করতে প্রেসিডেন্ট ট্রাম্প কাজ করে যাচ্ছেন।তবে বাংলাদেশ-বোয়িং চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আগের অর্ডারের বাইরে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ।কতটি উড়োজাহাজ কেনা হবে, মোট চুক্তিমূল্য কত এবং কবে নাগাদ এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে—এসব তথ্য এখনো স্পষ্ট নয়।সার্জিও গোর বর্তমানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং একই সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন। এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন তিনি।

আরও বোয়িং কিনছে বাংলাদেশ, বিলিয়ন ডলারের চুক্তিতে সম্মতি