দৈনিক সংবাদ দিগন্ত

শি জিনপিংয়ের বড় প্রতিশ্রুতি, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে চীন

বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে।সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রেসিডেন্ট শি বলেছেন—বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক সাময়িক নয়, বরং এটি দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের ভিত্তিতে আরও শক্তিশালী হবে।তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক রূপান্তর, আরো পড়ুন , ন্যায়বিচারের পাশাপাশি ভাতা, গুমের শিকার পরিবার নিয়ে সরকারের নতুন পরিকল্পনাআঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতার ভাবনার প্রশংসা করেছেন শি জিনপিং এবং তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন।বৈঠকে ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ, সাংহাই সহযোগিতা সংস্থার অংশীদার হওয়া এবং আরসিইপিতে যুক্ত হওয়ার প্রচেষ্টার প্রতিও চীনের সমর্থনের কথা জানানো হয়।এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, পানি ও নদী ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানান, চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক থেকে কয়েক বিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ আসতে পারে। পাশাপাশি ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে চীন।তার ভাষায়, এই সফর শুধু ঐতিহাসিক নয়, বরং বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন যুগের সূচনা করেছে।

শি জিনপিংয়ের বড় প্রতিশ্রুতি, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে চীন