পূর্ব বাড্ডায় চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীর পূর্ব বাড্ডায় একটি চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গভীর রাতে লাগা এ আগুনে কারখানায় থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রবিবার (২৪ মে) দিনগত রাত প্রায় ৩টার দিকে পূর্ব বাড্ডার কবরস্থান রোড এলাকার একটি চিপস কারখানায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও দুই শ্রমিককে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।আরও পড়ুন , হঠাৎ দুপুর ১২টা থেকে নগরজুড়ে মুষলধারে বৃষ্টিনিহতরা হলেন মাহমুদুল হাসান (২৩) এবং মোস্তফা মিয়া (২১)। তারা দুজনই রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা।কারখানায় কর্মরত শ্রমিক রাকিবুল ইসলাম জানান, রাতের শিফটে কাজ শেষে বেশ কয়েকজন শ্রমিক ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ আগুন লাগার চিৎকারে তারা জেগে উঠে দ্রুত বেরিয়ে আসেন। তবে মাহমুদুল ও মোস্তফা বের হতে পারেননি।বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, ভোরের দিকে ঘটনাস্থল থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।