ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ/পিজি) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আরও পড়ুন,সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির বৃহস্পতিবার সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও তত্ত্বাবধানে তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বর্তমানে সেখানেই তার পরবর্তী চিকিৎসা পরিচালিত হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।