লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, চার বন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন...বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আরও পড়ুন, সাহাবুদ্দিনের বিদায়ে নতুন আলোচনা কতজন রাষ্ট্রপতি পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননিএকই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পরবর্তী আবহাওয়া পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টিপাতও বাড়তে পারে। তাই সমুদ্রগামী নৌযান ও জেলেদের সর্বশেষ আবহাওয়া বার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।