‘দেশজুড়ে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে’ : প্রধানমন্ত্রী
আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে চায়।তিনি জানান, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়; গাছ বড় হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।আরও পড়ুন, ৭ জেলায় বন্যার তাণ্ডব, লাখো মানুষ পানিবন্দি একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে তুলনা করে তিনি বলেন, গাছেরও যত্ন প্রয়োজন।এদিন গৌরনদীতে আড়াই হাজার গাছের চারা রোপণের কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেও অংশ নেন প্রধানমন্ত্রী।পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতারা তাকে স্বাগত জানান। পরে তিনি বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে দলের সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।