ঈশ্বরদীতে দরিদ্র ও দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন
দরিদ্র ও দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাস্প ও চোখের ছানি অপারেশনের জন্য পাবনার ঈশ্বরদীতে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫) জুলাই সকাল ১০ ঘটিকায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেদুনদিয়া নিউএরা ফাউন্ডেশনের (নেফ) প্রধান কার্যালয়ে এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।সামজিক সংগঠন নিউএরা ফাউন্ডেশনের (নেফ) আয়োজনে দিনব্যাপী এ আয়োজনে পাবনা জেলার বিভিন্ন এলাকা থেকে চোখের সমস্যায় চিকিৎসা নিতে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন সংস্থাটি। ক্যাম্পে আসা চোখের জটিল সমস্যায় অপারেশনের জন্য ৮০ জন রোগীকে অপারেশন করা হবে বলেও সংস্থার পক্ষে থেকে জানানো হয়। আরও পড়ুন, সিরাজগঞ্জে খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতারঅনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু ক্যাম্পের উদ্বোধন ঘোষনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান সরকার। সভাপতিত্ব করেন নিউএরা ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুর।অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন,নিউএরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ,নিউএরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহম্মেদ কিরন, সহকারী পরিচালক (প্রোগ্রাম) শমসের আলী, আব্দুল মতিন চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক টিএম মাহমুদুল হাসান এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু।