দৈনিক সংবাদ দিগন্ত

খুঁটিতে উঠেছিল ঘুঘুর বাচ্চার জন্য, ফিরল নিথর দেহ

রাজশাহীতে ঘুঘু পাখির বাচ্চা নামাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে এক কিশোর। একটি ছোট্ট প্রাণীকে বাঁচাতে গিয়ে নিজেই চলে গেল না ফেরার দেশে— হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।নিহত কিশোরের নাম সাজ্জাদ। বয়স মাত্র ১৪ বছর। তার বাবার নাম সাজু। পরিবারের সঙ্গে তিনি রাজপাড়া থানা এলাকার গ্রেটার রোডের বন্ধ গেট মসজিদের পেছনে একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের একটি বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘু পাখির বাসা ছিল। কিশোর সাজ্জাদ সেই বাসা থেকে পাখির বাচ্চা নামানোর আরো পড়ুন , দিরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা ট্রাক, নিহত ইটভাটার ম্যানেজারচেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।দুর্ঘটনার পর সাজ্জাদ একটি বাড়ির টিন ও বৈদ্যুতিক তারের সঙ্গে আটকে ঝুলে ছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিদ্যুৎ বিভাগের সহায়তায় তাকে উদ্ধার করেন।গুরুতর অবস্থায় দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় গভীর শোক নেমে এসেছে স্থানীয়দের মধ্যে। অনেকেই বলছেন, পাখির বাচ্চা বাঁচাতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যু কেউ কল্পনাও করেননি।এদিকে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুঁটিতে উঠেছিল ঘুঘুর বাচ্চার জন্য, ফিরল নিথর দেহ