দৈনিক সংবাদ দিগন্ত

ডেঙ্গু ঠেকাতে ঘর-স্কুল পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ সময় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের ঘরবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই শুরু করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি পরিবার, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। তাদের ছোট ছোট উদ্যোগ একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আরও  পড়ুন, উজানে ভারী বৃষ্টির আভাস, গড়াইয়ের পানি বাড়ায় তিন জেলায় বন্যার শঙ্কাসাক্ষাৎকালে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তারা কোন শ্রেণিতে পড়ে, কীভাবে পড়াশোনা করছে এবং ভবিষ্যতে কী হতে চায়—এসব বিষয়েও তাদের সঙ্গে কথা বলেন তিনি।পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ে মনোযোগ দিলেই হবে না। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে। সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।মানুষের পাশাপাশি প্রাণী ও জীবজন্তুর প্রতিও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করে অসহায় ও অবলা প্রাণীদের যত্ন নেওয়ার পরামর্শ দেন তিনি।জাতীয় সংসদের অধিবেশন দেখতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ শিক্ষার্থী সংসদ ভবনে এসেছিল। তাদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের পাঁচ শিক্ষক ও পরিচালনা কমিটির দুই সদস্য।সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার একপর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান শিক্ষার্থীরা। এতে তাদের মধ্যে দেখা যায় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস।

ডেঙ্গু ঠেকাতে ঘর-স্কুল পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর